বগুড়ার খবর
সোনাতলায় শিক্ষার্থীদের মাঝে খাতা-ফুটবল ও চারা বিতরণ করলেন উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ

স্টাফ রিপোর্টার

সোনাতলায় শিক্ষার্থীদের মাঝে খাতা-ফুটবল ও গাছের চারা বিতরণ করলেন উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। মঙ্গলবার বিকেলে তিনি পৌর সদরের সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সবুজসাথী মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৪ শ’ শিক্ষার্থীর মাঝে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বিতরণকালে তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার উপর গুরুত্বারোপ করে বলেন, তোমরাই আগামী দিনের দেশগড়ার কারিগর। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। খেলাধুলাতেও নিজেদের পারদর্শী করতে হবে। তোমাদের দ্বারাই বিনির্মিত হবে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ।
এসময় তাঁর সাথে ছিলেন সমবায় দল নেতা বকুল, সাবু, চাত্রদল নেতা রাতিন, আল আমিন ও সাঈফ।



