বগুড়ার খবর

সোনাতলার কামালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবক দল নেতা তৌহিদুল ইসলাম টিটুর পক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার

সোনাতলার কামালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটুর পক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপকরণগুলো বিতরণ করেন সোনাতলা পৌর বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জিয়া আল হাসান লিটন। এ সময় তার সাথে ছিলেন সোনাতলা পৌর ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এম আর হাসান রিয়াদ, তেকানী চুকাই নগর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রউফ,বগুড়া ব্লাড ডোনার সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ ইমরান।
শিক্ষা উপকরণ বিতরণকালে জিয়া আল হাসান লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন,তোমরা আগামীদিনের দেশ গড়ার কারিগর। তোমাদের যোগ্য মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের জন্য সোনাতলার কৃতিসন্তান, তৌহিদুল ইসলাম টিটু ভাই উপহার পাঠিয়েছেন। আমি সেগুলো তোমাদের পৌঁছে দিয়ে গেলাম। মনোযোগ দিয়ে পড়াশুনা করো, মানবিক মানুষ হও। সেইসাথে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তৌহিদুল ইসলাম টিটুর জন্য সকলের দোয়া চান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button