বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাতলার তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় তেকানী চুকাইনগর ইউনিয়নের কাচারী বাজারে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সুরুজ মিয়া, সদস্য রুহুল আমিন, ধর্মীয় সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য এনামুল হক, ইউপি সদস্য আনারুল ইসলাম, রঞ্জু মিয়া, ইউুিনয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের সভাপতি তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদতক আইয়ুব হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাদল মন্ডল, সদস্য সচিব আপেল মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম আকন্দ, সাবেক আহ্বায়ক মহাতাব হোসেন।



