সোনাতলায় ক্যান্সারে আক্রান্ত খাজা মিয়ার জন্য মানবিক সহায়তার আকুতি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের মৃত কাজী সিরাজুল ইসলামের দরিদ্র ছেলে খাজা মিয়া (৪৬) চিকিৎসার জন্য দেশের হৃদয়বান ব্যক্তি ও সংস্থার কাছ থেকে মানবিক সহায়তার জন্য আকুতি করেছেন। তিনি ২০২৪ সালের প্রথম থেকে ব্লাড ক্যান্সার রোগে ভুগছেন। বগুড়ায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগে ডাক্তার শাফিউল আজম-এঁর তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। প্রায় চার মাস চিকিৎসা নেয়ার পর তিনি ৩/৪ মাস সুস্থ ছিলেন। প্রতি মাসে তিনি এ হাসপাতালে ভর্তি হয়ে কেমোথেরাপি দেন ও নিয়মিত ওষুধ সেবন করেন। তারপরও কতক মাসে রক্ত শূন্যতা দেখা দেয়। এতে খাজা মিয়া ও তার আপনজনরা দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েন। চিকিৎসা করতে দরিদ্র খাজা মিয়ার মোটা অঙ্কের টাকা ব্যয় হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রীর একজন শ্রমিক। খাজা মিয়া ব্লাড ক্যান্সার রোগে অসুস্থ হয়ে পড়ার ফলে তার আয়-রোজগার বন্ধ হয়েছে। সংসারে উপার্জন করার তিনিই একমাত্র। দরিদ্র হওয়ায় তার আপনজন ও শুভাকাঙ্খিদের কয়েকজন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন। সমাজসেবা অধিদপ্তরে আবেদন করে একবার নির্দিষ্ট পরিমাণ টাকা পেয়েছেন। নিজের সামান্য গচ্ছিত সব টাকা ব্যয় হয়েছে। বর্তমানে চিকিৎসা করার মতো তার হাতে আর টাকা নেই। এমতাবস্থায় আবারো সে ক্যান্সারে আক্রান্ত হয়ে ১ এপ্রিল-২০২৬ শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগে ভর্তি হয়। সেখানে কয়েক দিন চিকিৎসা নেয়ার পর সামান্য আরোগ্য হলে ডাক্তার তাকে ছাড়পত্র দিলে সে গত ১২ এপ্রিল হাসপাতাল থেকে বাড়ি ফেরে। তার স্ত্রী,এক মেয়ে ও এক শিশু ছেলে রয়েছে। মেয়েটি ষষ্ঠ শ্রেণিতে অধ্যায়ন করছে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দরিদ্র খাজা মিয়া। সে বাঁচতে চায়। তার জীবন বাঁচাতে অর্থের প্রয়োজন। কিন্তু বর্তমানে তার টাকা নেই। দেশের হৃদয়বান ব্যক্তিরা ও কোনো সংস্থা খাজা মিয়ার চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়ালে তিনি সুস্থ হয়ে উঠতে পারে। সহায়তা পাঠাবার ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং ১২২-৬১২৯, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,সোনাতলা শাখা,বগুড়া। বিকাশ নং ০১৯২৩-৫৫০৫৯৪। ক্যান্সার রোগী খাজা মিয়া অন্যান্য সুস্থ মানুষের মতো বাঁচতে চায়। সেইসাথে তার আপনজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।



