বগুড়ার খবর

সোনাতলায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ ফলদ গাছের চারা বিতরণ

নুরে আলম সিদ্দিকী সবুজ

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সোনাতলায় ১ হাজার ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউচারপাড়া স্কুল প্রাঙ্গণে চর সমাজকল্যাণ সংস্থার (সিএসএস) অর্থায়নে সংস্থার সদস্য ও শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১ হাজার সদস্য ও স্কুলশিক্ষার্থীর মাঝে দুইটি করে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আউচারপাড়া চর সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. ছালজুর রহমান। চর সমাজকল্যাণ সংস্থার (সিএসএস) নির্বাহী পরিচালক মো. দুলাল উদ্দিনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন সারিয়াকান্দি উপজেলা সমাজসেবা অফিসার মো. আঃ আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জজ কোর্টের এপিপি ও সারিয়াকান্দি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মোস্তাফিজার রহমান বকুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেকানী চুকাইনগর এএম উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জহুরুল ইসলাম, বগুড়া জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম লাজু, সমাজসেবক আব্দুল লতিফ, জুলহাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button