বগুড়ার খবর

সারিয়াকান্দিতে “দৈনিক করতােয়া”র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাহমুদুল হাসান মুনজু ,সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি

সারিয়াকান্দিতে “দৈনিক করতােয়া” পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে (১২ আগস্ট) সকালে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরীতে আলােচনাসভা অনুষ্ঠিত হয়।
সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে ও দৈনিক করতােয়া সারিয়াকান্দি প্রতিনিধি শাহাদাত জামানের সঞ্চালনায় উক্ত আলােচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হােসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকি মােঃ জাকিউল আলম ডুয়েল, জুলাই যোদ্ধা বগুড়া জেলা কমিটির আহ্বায়ক জুলফিকার আলম রুনু।
অন্যান্যের মধ্যে বক্তব্যরাখেন,মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু,রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান মুনজু, হারুনুর রশিদ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button