সারাদেশ

সাঘাটায় দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার ডাকবাংলায় দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, অতিথিদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দৈনিক করতোয়ার সাঘাটা উপজেলা প্রতিনিধি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ, ফ্রেশবাজারের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্যাহ শাহীন ম-ল, সাঘাটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সাংবাদিক নুরহোসেন রেইন, আনছারুজ্জামান রেজুয়ান, জাফর ইকবাল রানা, মিনহাজুল রাব্বী, জাকির হোসেন লিটন ও সমাজসেবক এম. এ. মজিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইয়ামীন হাসান।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের কথা তুলে ধরছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরে গণমাধ্যমটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী দিনেও সত্য, ন্যায় ও জনকল্যাণের পক্ষে দৈনিক করতোয়ার দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করেন।
পরে কেক কেটে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। অনুষ্ঠানে দৈনিক করতোয়ার সৌজন্যে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button