সান্তাহারে দুর্বৃত্তের হামলায় পৌর বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হোসেন আহত

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজলার সান্তাহার রেলগেইট এলাকায় একটি দোকান ঘরের জায়গা বৃদ্ধি করাকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন পৌর বিএনপি’র সহ-সভাপতি ইকবাল হোসেন।
আজ (২ মে) রোজ শনিবার দুপুরে রেলগেইট চত্ত্বরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত ইকবাল হোসেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে শনিবার দুপুরে ইকবাল হোসেন তাঁর বন্ধুদের সাথে নিয়ে রেলগেইট এলাকার সুইচ কবিনের পাশে বসেছিলন। এ সময় রেলগেটের পুরাতন নর্থ কবিনের পশ্চিম পাশের একটি অবৈধ দোকানের জায়গা বদ্ধি করাকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ইকবাল হোসেন সেখানে যান। ইকবাল হোসেন সেখানে গেলে ওই যুবকদের সাথে তাঁর কথা কাটাকটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায় তাদের মধ্যে থেকে কে বা কারা ইকবাল হোসেনকে ছুরিকাঘাত করে পালিয় যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হাসপাতাল থেকে বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক গুড্ডু এহসান বলেন, ইকবাল হোসেন বর্তমান আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। মামলা দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



