বগুড়ার খবর

সান্তাহারে ট্রাক্টর সমিতির জরুরি তলবী সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাইপাস হবির মোড় এলাকায় বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক সমিতির কার্যালয়ে আজ বেলা সাড়ে এগারো ঘটিকার সময় জরুরি তলবী সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলা ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সান্তাহার সমিতির জরুরি তলবী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক মোমেনুর রহমান তালুকদার মীম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ এফ এম সিদ্দিক গুড্ডু এহসান।

এ সময় নির্বাচন কালীল কমিটির সভাপতি মিনহাজুল আবেদিন মিনাল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ আলী, মিজানুর রহমান আজাদ, শ্রমিক ইউনিয়নের সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেনসহ বগুড়া জেলা ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button