সাঘাটায় মাদক প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) শহীদ দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল ওয়ারেছ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন প্রধান লাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক সরকার এবং উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব হিরু মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সামিউল ইসলাম। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।



