সারাদেশ

সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে চা-স্টলের মালিকের মৃত্যু

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্যোতিষ চন্দ্র বর্মন (মনা) নামে এক চা-স্টল মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জ্যোতিষ চন্দ্র বর্মন উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মথরপাড়া পচাবস্তা গ্রামে সুরেন্দ্র বর্মন (ঘুতু)-এর ছেলে। শনিবার নিজ বাড়িতে ব্যালেন্ডার মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বটতলা বাজারে অবস্থিত তার একটি চায়ের দোকানই ছিল পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন এবং তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার বাবা-মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন। পরিবারের একমাত্র ভরসা এখন হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
স্থানীয়রা বলছেন, জ্যোতিষের মৃত্যু শুধু একটি প্রাণহানি নয়, একটি অসহায় পরিবারের বেঁচে থাকার অবলম্বন হারানোর নাম। সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button