বগুড়ার খবর

যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে – কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা টিটু

মাহমুদুল হাসান মুনজু ,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম টিটু বলেছেন, তরুণ- যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাদকের কারণে যুবশক্তি ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক শুধু একটি পরিবার নয়, একটি দেশকে ধ্বংস করে দেয়। যে ব্যক্তি মাদক গ্রহন করে তার সামাজিক ভাবে কােন মর্যাদা থাকেনা।
তিনি আরাে বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নানারকম প্রশিক্ষণ দিচ্ছেন। তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সুস্থ যুবসমাজকে এগিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে।
তিনি মঙ্গলবার (৭ আগস্ট) সকালে সারিয়াকান্দি পাবলিক মাঠে উপজেলার ১২টি ইউনিয়নে খেলোয়াড়ের মাঝে ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা, বিএনপি নেতা মাহবুবুর রহমান রুস্তম, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল্লাহ আল – সিয়াম, পৌর তাঁতীদলের সাধারণ সম্পাদক আশরাফ আলী, সারিয়াকান্দি স্পোর্টস একাডেমির সভাপতি সােহেল রানা প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button