বগুড়ার খবর

ধুনটে রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসার সবাই ফেল

রাকিবুল ইসলাম,ধুনট(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনটে রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রারাসার সবাই ফেল করেছে। ওই মাদ্রাসা থেকে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় ১১জন ছাত্রী অংশ গ্রহণ করেছিল। গত শনিবার প্রকাশিত ফলাফলে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া সকল ছাত্রী ফেল করায় স্থানীয় অভিভাকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ১৯৮৩ সালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামবাসী রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ২০০২সালে মাদ্রাসাটির এমপিও ভুক্ত হওয়ার পর থেকে ১৭ জন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছেন। অভিভাবক মাহবুবুর রহমান বলেন, মাদ্রাসার শিক্ষকেরা পাঠদানে মনোযোগী না হওয়ার কারনে সকল ছাত্রী ফেল করেছে। মজনু মিয়া বলেন, মাদ্রাসার শিক্ষকরা সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। তারা ক্লাসে উপযুক্ত শিক্ষা না দেওয়ায় দাখিল পরীক্ষায় সকল পরীক্ষাথীই ফেল করেছে।
মাদ্রাসার সহ সুপার এস, এম, শিহাব উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর ভাল ফলাফল করে। এবারই ফলাফল বিপর্যয় ঘটেছে। কি করনে এমন অবস্থা হয়েছে তা নির্নয় করে আগামী দিনে ভাল ফলাফল হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাখাওয়ত হোসেন বলেন, ফল বিপর্যয় রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসার তালিকা উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত দেওয়া পর তা কর্যকর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button