সাঘাটায় পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়নুল আবেদীন, সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ ।
গত সোমবার রাতে সাঘাটা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজার এলাকায় এক ব্যক্তি প্রকাশ্যে মাদক বিক্রি করা অবস্থায় নাম শ্রী শুভ (২৪) নামের যুবককে হাতে নাতে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে পলিব্যাগে মোড়ানো ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদককারবারি উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্ল্যা বাজার (শালবাগান) এলাকার শ্রী মনেন্দ্রের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুব আলম জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।



