সারাদেশ

সাংগঠনিক কার্যক্রম জোরদারে সাঘাটায় বিএনপির মতবিনিময় সভা

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করার লক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা সদর বোনারপাড়ায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ। সভায় নেতারা দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকা- জোরদার করা এবং নেতাকর্মীদের ঐক্য অটুট রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইন প্রধান লাবু, আলাউদ্দিন ম-ল, মোস্তাক আহম্মেদ মিলন, জসিউল করিম পলাশ, ওমর আলী শেখ, স্বপন শেখ, হারুন অর রশিদ, জিল্লুর রহমান, আতিকুর রহমান আতিক, নিজাম উদ্দিন, জাহিদুল ইসলাম, আবু তাহের, শাহিনুর মেম্বার, আহম্মেদ কবির শাহীন, মাহফুজ আহমেদ টিটুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button