শিক্ষাবগুড়ার খবর
এসএসসি পরীক্ষায় সোনাতলার ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গার্টেনের শতভাগ সাফল্য অর্জন

স্টাফ রিপোর্টার

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে সোনাতলার ফ্লাক্স ফ্লাওয়ার কিন্ডার গাটেন। এবছর বিদ্যালয়টি থেকে ১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। তাদের মধ্যে ২ জন জিপিএ-৫ (এ প্লাস) ও বাকী ৮ জন এ গ্রেড পেয়েছে। কৃতিত্বপূর্ণ এই সাফল্য অর্জন করায় কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়টির পরিচালক মোঃ আবু রায়হান।



