বগুড়ার খবর

ধুনটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ১

রাকিবুল ইসলাম,ধুনট বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের চাপায় সোহেল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা রাব্বি নামের (১৪) গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) ভোরে ধুনট-শেরপুর সড়কের বুথবাড়ি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল ও আহত রাব্বির বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা মুন্সিপাড়া এলাকার মৃত বাবু মিয়া ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল ধুনট উপজেলার রাঙ্গামাটি এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে ভোরে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। বুথবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন রাব্বি।
দুর্ঘটনার পর স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ধুনট থানার সেকেন্ড অফিসার (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button