বগুড়ার খবরশিক্ষা

সোনাতলার সাংবাদিক রবিউল ইসলাম সাজু’র যমজ দু’ কন্যার কৃতিত্ব

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় সাংবাদিক রবিউল ইসলাম সাজু’র যমজ দু’কন্যা ২০২৬ সালের রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচ এস সি পরীক্ষায় সকল বিষয়ে এপ্লাস পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়েছে। বগুড়ার সোনাতলার বোচার পুকুর গ্রামের বাসিন্দা সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য এবং জাতীয় দৈনিক সরেজমিন বার্তার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম সাজু ও সোনাতলার কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিনের যমজ কন্যা তাসনিয়া ইসলাম সিজা এবং তাসফিয়া ইসলাম ছোয়াঁ সরকারি আযিযুল হক কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে জিপিএ -৫ পেয়েছে। তাসনিয়া ইসলাম সিজা ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তা এবং তাসনিয়া ইসলাম ছোয়াঁ ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। তাদের এই ভালো ফলাফলের জন্য তারা আল্লাহর নিকট শুকরিয়া আদায় এবং শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা,দু’জন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আত্বীয়- স্বজনসহ দেশবাসীর নিকট দোয়া কামনা করেন । তাদের বড় বোন সানজিদাহ ইসলাম সাদিয়া বাংলাদেশ প্রকোশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইন্জিনিয়ারিংয়ে সদ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button