সারাদেশ

সাঘাটায় চরাঞ্চলের দরিদ্রদের চিকিৎসায় এসকেএস ফাউন্ডেশনের ওষুধ বিতরণ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ির চরাঞ্চলের দরিদ্র ও নদীভাঙন কবলিত মানুষের চিকিৎসাসেবায় প্রায় ১৫ লাখ টাকার ওষুধ বিতরণ করছে এসকেএস ফাউন্ডেশন। নিজস্ব তহবিল থেকে পর্যায়ক্রমে এসব ওষুধ বিনামূল্যে বিতরণ করা হবে।
শনিবার সাঘাটা উপজেলার ভরতখালীস্থ এসকেএস রিসোর্স সেন্টারে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আব্দুল ওয়ারেছ । উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের কাছে ৬ লাখ ৭২ হাজার টাকার ওষুধ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য চিকিৎসার ব্যয় বহন করা কঠিন। সরকারি উদ্যোগের পাশাপাশি এসকেএস ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগ প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন বলেন, চরাঞ্চলের মানুষ নানা দিক থেকে পিছিয়ে রয়েছে। ওষুধের সংকট ও চিকিৎসাব্যয় কমাতে স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় ওষুধ বিতরণ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ, ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রুহুল আমিন, সাঘাটা থানার ওসি মাহবুব আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button