বগুড়ার খবর

নদীভাঙন রােধে বর্তমান সরকার স্থায়ী ব্যবস্থা গ্রহন করছেন – কাজী রফিকুল ইসলাম এমপি

মাহমুদুল হাসান মুনজু , সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি

বগুড়া-১ ( সারিয়াকান্দি – সােনাতলা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেছেন, নদীভাঙন রােধে বর্তমান সরকার স্থায়ী ব্যবস্থা গ্রহন করছেন । সােনাতলার তেকানী থেকে শুরু করে পাকুল্লা,হাটশেরপুর,সারিয়াকান্দি, কর্ণিবাড়ীসহ কয়েকটি ইউনিয়নে ৫ বছরে যে কাজ করা হবে আগামী একশাে বছরেও আর ভাঙবেনা। নদীভাঙন নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক আছে সেটি আর থাকবেনা। তিনি আরো বলেন,বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সম্মতিতে নদী ভাঙন রােধে পানি সম্পদ মন্ত্রণালয় ও বুয়েটসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে এ এলাকায় বড় ধরনে প্রকল্প হতে যাচ্ছে ।

তিনি শুক্রবার (১৪ আগস্ট) বিকালে সারিয়াকান্দিতে হাসনাপাড়া স্পারের স্যাংক ভাঙন পরিদর্শন কালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম মিকাইল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) আতিকুর রহমান, পানি উন্নয়ন বাের্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু,সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হােসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হােসেন সনি, সাধারণ সম্পাদক অ্যাড. শরিফুল ইসলাম হিরা, সাংগঠনিক সম্পাদক সােহেল রানা,তাহেরুল ইসলাম পাঞ্জাব, যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক রুবেল আলম, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান শােভন,বিএনপি নেতা ফরহাদুন্নবী মামুন,শাহিন রেজা প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button