বগুড়ার খবর

সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ, সম্পাদক মান্নান

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শ্রমিক দলের নবগঠিত পূর্নাঙ্গ কমিটির সভাপতি পদে মাসুদ রানা, সাধারণ সম্পাদক পদে আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে মোয়াজ্জেম হোসেনকে নির্বাচিত করে মোট ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

১২ (আগস্ট) বুধবার বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুল কবির এবং সাংগঠনিক সম্পাদক এস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রমিক দলের নতুন পূর্ণাঙ্গ এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
সান্তাহার পৌর শ্রমিক দলের নবগঠিত পূর্নাঙ্গ কমিটির সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকেলে বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। তারা বগুড়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আরো বলেন, পৌর শ্রমিক দলের নবগঠিত কমিটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button