বগুড়ার খবর

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সোনাতলায় শতাধিক ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করলেন জননেতা তৌহিদুল ইসলাম টিটু

স্টাফ রিপোর্টার

মাদকমুক্ত ও ক্রীড়াবান্ধব সমাজ গঠনের প্রত্যয়ে সোনাতলায় শতাধিক ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক , এম এম গ্লাস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জননেতা তৌহিদুল ইসলাম টিটু। শনিবার (২৫ জুলাই) বিকেলে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সোনাতলা পৌর ছাত্রদলের সহ ছাত্র বিষয়ক সম্পাদক আল হাসান লিটনের ব্যবস্থাপনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাদক আমাদের সমাজের একটি বড় ব্যাধি। আমাদের যুব সমাজকে নষ্ট করছে এই মাদক। মাদকের ছেবল থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে তাই তরুণ ও যুব সমাজকে খেলাধুলামুখী হতে হবে। আজ একটি নির্দিষ্ট সংখ্যক ক্লাবের মাঝে ফুটবল বিতরণ করলেও আগামী দিনে পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকার ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে ফুটবলসহ ক্রীড়াসামগ্রী বিতরণের আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লাপিজুর রহমান বাবু, সোনাতলা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান রনি, সারিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাঙা, সোনাতলা পার্সন প্রগেস এ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম, সোনাতলা ফুটবল একাডেমির সভাপতি জামাল উদ্দিন বুলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা (বিনা) মশিউর রহমান, তেকানী চুকাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম খলিলুল্লাহ, সোনাতলা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন তাকবির, বালুয়াহাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান রিয়াদ, ছাত্রদল নেতা ঈমাম জাহিদ রুফাদসহ স্থানীয় সুধীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button