বগুড়ার খবর

যুবদল নেতা ঠান্ডুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ও কৃত্রিম পায়ের দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

রবিউল ইসলাম শাকিল,

যুবদল নেতা ঠান্ডুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার ও কৃত্রিম পায়ের দায়িত্ব নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হান্নান ঠান্ডুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং তাকে কৃত্রিম পা দেওয়ার ঘোষণা দিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

‎বর্তমানে জটিল রোগে আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আবু হান্নান ঠান্ডু। তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে ঠান্ডুর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানেন এবং প্রয়োজনীয় উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

‎একই সঙ্গে এমপি কাজী রফিকুল ইসলাম ঠান্ডুর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দেন। পাশাপাশি তার স্বাভাবিক চলাফেরা নিশ্চিত করতে একটি কৃত্রিম পা প্রদানের প্রতিশ্রুতিও দেন। পরে তিনি মোবাইল ফোনে ঠান্ডুর সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

‎বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এমপি কাজী রফিকুল ইসলামের নির্দেশে হাসপাতালে গিয়ে ঠান্ডুর খোঁজ নেন সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক এম রুবেল আলম, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, বগুড়া জেলা জিয়া পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান ফারুক কাফি, যুবনেতা ইঞ্জিনিয়ার সামিউল হক সুমন এবং রিপন পাশা।

আরো পড়ুনঃ ছাত্রদল নেতা নাদিমের চিকিৎসার সমস্ত ব্যয়ভার নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

‎চিকিৎসাধীন আবু হান্নান ঠান্ডু বলেন, “এমপি মহোদয় প্রতিদিন আমার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন এবং আমাকে কৃত্রিম পা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন তাকে সুস্থ ও ভালো রাখেন।”

‎হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা বলেন, আবু হান্নান ঠান্ডু দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা। তার এই দুঃসময়ে পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তারা তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

‎এদিকে সংসদ সদস্যের এ মানবিক উদ্যোগে ঠান্ডুর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তারা চিকিৎসা সহায়তার জন্য এমপি কাজী রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম বলেন,

মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। ঠান্ডু আমার ছোট ভাইয়ের মতো। তার চিকিৎসার জন্য যা যা প্রয়োজন, আমি ইনশাআল্লাহ সব ধরনের সহযোগিতা করব।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু হান্নান ঠান্ডু দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সংক্রমণ (সেপসিস) জটিল আকার ধারণ করলে তার বাম পা কেটে ফেলতে হয়। অস্ত্রোপচারের পরও নতুন করে সংক্রমণ দেখা দেওয়ায় তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবার ও সহকর্মীরা সবার কাছে দোয়া কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button