বগুড়ার খবর

ছাত্রদল নেতা নাদিমের চিকিৎসার সমস্ত ব্যয়ভার নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

ছাত্রদল নেতা নাদিমের চিকিৎসার সমস্ত ব্যয়ভার নিলেন এমপি কাজী রফিকুল ইসলাম

রবিউল ইসলাম শাকিল,

দুই কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ জোরগাছা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. নাদিম মাহমুদের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। তিনি নাদিম মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তাঁর চিকিৎসার যাবতীয় খরচ বহনের ঘোষণা দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাদিম মাহমুদকে দেখতে যান সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি অসুস্থ নাদিমের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে তাঁর উন্নত চিকিৎসার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।

সংসদ সদস্যের পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর হক লিপন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, সোনাতলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, বগুড়া জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক মো. দুদাইব হোসেন রিমন, সোনাতলা উপজেলা ছাত্রদল নেতা আহনাফ হাবিব অর্ণবসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগে নাদিমের পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা এমপি কাজী রফিকুল ইসলামের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button