সারাদেশ

ফুলছড়িতে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রভাষক ফারহানা রহমান মিষ্টিকে সংবর্ধনা

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি

ভাষা ও সাহিত্য অঙ্গনে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের গৌরবময় সাফল্যের জন্য গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ফারহানা রহমান মিষ্টিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। “ভাষা-সাহিত্য উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টিম অ্যাওয়ার্ড-২০২৫” অর্জনের স্বীকৃতিস্বরূপ সোমবার (১৫ জুন) কলেজ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সহকারী অধ্যক্ষ আহসানুল হাবিব ম-ল, অবসরপ্রাপ্ত অধ্যাপক অতুল চন্দ্র সাহা, বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (এএইউবি)-এর গুণমান নিশ্চিতকরণ নিরীক্ষক মন্তেজার রহমান, উদয়ন মহিলা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, শিক্ষানুরাগী আলম মাস্টার, সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সুলতানা নাসরিন, ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের আইসিটি প্রভাষক শফিউদদৌলা শফি এবং সাংবাদিক জয়নুল আবেদীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ভাষা ও সাহিত্য চর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে ফারহানা রহমান মিষ্টির এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়; এটি ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ, গাইবান্ধা জেলা এবং দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের জন্যও এক গৌরবময় অর্জন। তার এ সাফল্য শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষানুরাগী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনের উপস্থিতিতে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে ফারহানা রহমান মিষ্টি বলেন, “এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভাষা, সাহিত্য ও সৃজনশীল চর্চার মাধ্যমে সমাজ, শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিকাশে ভবিষ্যতেও আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ইউসুফ আলী। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ফারহানা রহমান মিষ্টির উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button