জাতীয়

সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকার ‘আলুঘাটি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন

সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকার ‘আলুঘাটি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা-এর বার্ষিক ঐতিহ্যবাহী ‘আলুঘাটি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’। শুক্রবার (১ মে) রাজধানী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হল-২ এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের আহবায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং আশরাফুল হায়দার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বিপিএম, প্রফেসর আহসান হাবিব ছানা এবং স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, প্রফেসর বি.এম মহীবুর রহমান ফিরোজ, আহসান হাবিব স্বপন (২৮তম বিসিএস- পিডাব্লিউডি), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম, শাফিউল ইসলাম বিব্বু, কৃষিবিদ এনামুল হক ও সামিউল বাসার নয়ন প্রমুখ।

সভার দ্বিতীয় পর্বে ২০২৬-২৭ মেয়াদের জন্য সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে জনাব শাহানুর ইসলামকে সভাপতি এবং শাফিউল ইসলাম বিব্বুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট সোনাতলা কল্যাণ সমিতি, ঢাকা-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ‘আলুঘাটি’ ভোজের মধ্য দিয়ে দিনব্যাপী এই মিলনমেলার সমাপ্তি ঘটে। নবনির্বাচিত নেতৃবৃন্দ আগামী দিনে সংগঠনের সেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button