আদমদীঘিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্কর,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আজ বেলা এগারো ঘটিকার সময় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার বেলা এগারো ঘটিকার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও জুয়া প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাল্য ও বহু বিবাহ প্রতিরোধ, এবং জনসচেতনতা বৃদ্ধিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তাগণ আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশ গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা এবং আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ।
এছাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, সহ-সভাপতি ও নশরৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইউনূছ আলী দুলাল, জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, এনজিও সমন্বয় ফোরামের সভাপতি কাওছার আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন হিটলু, মোসলেম উদ্দীনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সান্তাহার প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, সাংবাদিক মুনছুর আলী, আবু হাসান, মেহেদী হাসান, বেনজির রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



