বগুড়ার খবর

সোনাতলায় ঈদ শুভেচ্ছা বিনিময়কালে মসজিদ-মন্দির উন্নয়নকল্পে কাজী রফিক এমপির আর্থিক অনুদানের ঘোষণা

স্টাফ রিপোর্টার

মঙ্গলবার দিনব্যাপী সোনাতলার মধুপুর ইউনিয়ন ও তেকানী চুকাইনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে মসজিদ মন্দির উন্নয়নকল্পে আর্থিক অনুদান ঘোষণা করলেন আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম এমপি।
এদিন তিনি সোনাতলা উপজেলার মধুপুর ও তেকানী চুকাই নগর ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দির পরিদর্শন করেন ও সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ইউনিয়ন দুটির তালিকাভূক্ত মসজিদ ও মন্দিরগুলোর উন্নয়ন কল্পে তিনলাখ করে টাকা প্রদানের ঘোষণা দেন।
এসময় তাঁর সাথে ছিলেন সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,বিএনপি নেতা মনোয়ার হোসেন সাবু মুন্সি,এমদাদুল হক টুক, নাসির উদ্দিন আঞ্জু, আহসান হাবীব,কাইয়ুম মাস্টার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, তেকানী চুকাইনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন, সাধারণ সম্পাদক জামিল ইসলাম, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুলফিকার রহমান, পাকুল্লা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন রুনু, তেকানী চুকাইনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইব্রাহিম খলিলুল্লাহ, কৃষকদল নেতা সাজেদুজ্জামান বানু,শাহজাহান আলী, উপজেলা ছাত্রদল নেতা অর্ণবসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button