সারাদেশ
আবাম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বিধবা ও দরিদ্রদের মাঝে ঈদ ফুড প্যাক এবং হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের জুব্বা বিতরণ

শিমন আহম্মেদ বাদল

আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় অসহায় বিধবা ও দরিদ্রদের মাঝে ঈদ ফুড প্যাক বিতরণ করা হয়েছে। এছাড়াও ফাউন্ডেশনটির উদ্যোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার মেছট হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও বাজিতনগর দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের জুব্বা বিতরণ করা হয়েছে। রবিবার এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় আবাম ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মিসু ও স্হানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷
এ ধরনের মহতি উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর পক্ষে থেকে ৮ নং জুমারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রোস্তম আলী আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।



