বগুড়ার খবর

সান্তাহারে পৌর বিএনপি’র ইফতার মাহফিল

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি’র আয়োজনে স্থানীয় ফারিস্তা পার্কে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার এঁর সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আজ (৫ মার্চ) বৃহস্পতিবার উপজেলার সান্তাহার ফারিস্তা পার্কে সান্তাহার পৌর বিএনপি’র উদ্যোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে পৌর বিএনপি’র পক্ষ থেকে গণ সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা বিএনপি’র সভাপতি এবং বগুড়া-৩ সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু হাসান।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সান্তাহার ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন নেতা-কর্মী, শ্রমজীবী, পেশাজীবী, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনাসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহ’র জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button