সারাদেশ

স্বাস্থ্যসেবা প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার–এমপি ওয়ারেছ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা -৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ বলেছেন, স্বাস্থ্যসেবা প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার। আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।” সংসদ সদস্য আরও বলেন, ” হাসপাতাল মানুষের চিকিৎসা সেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। দরিদ্র ও অসহায় মানুষ যেন অগ্রাধিকার ভিত্তিতে সেবা পায়, সেদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষভাবে নজর রাখবেন।” গত মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ইসলামী হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত মঙ্গলবার বিকেলে হাসপাতালটির উদ্বোধনের পরই আনুষ্ঠানিক সেবা কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বোনারপাড়া ইসলামী হাসপাতালের পরিচালক প্রভাষক এনামুল হক সরকারের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফুর এবং প্রচার সম্পাদক মোঃ ফজলে রাব্বি ফারুক, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান। এসময় সাঘাটা উপজেলা জামায়াতের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button