সারাদেশ

বালুয়ায় সোনাতলা উপজেলা কৃষকদল ও গণ অধিকার পরিষদের দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ

স্টাফ রিপোর্টার

বালুয়ায় সোনাতলা উপজেলা কৃষকদল ও গণ অধিকার পরিষদের দিনব্যাপী ধানের শীষের গণসংযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও ধানের শীষ প্রতীকের সমর্থনে বুধবার (৪ফেব্রুয়ারি) দিনব্যাপী গণসংযোগ করেছে সোনাতলা উপজেলা কৃষকদল ও গণ অধিকার পরিষদের নেতৃত্বে বালুয়া ইউনিয়ন কৃষকদল ও গণ অধিকার পরিষদ। গণসংযোগকালে বালুয়া ইউনিয়নের বড়গাছা, পুরকায়েত, দীঘিরপাড়, কোচপাড়া, রানীরদিঘী, নয়াবাড়িসহ বালুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন সোনাতলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল্লাহ শফি,গণ অধিকার পরিষদের সোনাতলা উপজেলা আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু, উপজেলা কৃষকদল নেতা উজ্জ্বল হোসেন মুন্সি, বালুয়া ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোমিনুল ইসলাম রুমেল, উজ্জ্বল হোসেন মুন্সি, ১ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক টিটুল, কৃষকদল নেতা ডাঃ আব্দুর রাজ্জাক রুবেল।
গণসংযোগ শেষে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শানতু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button