বগুড়ার খবর

সোনাতলায় সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতা-কর্মীর পদত্যাগ

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় গণঅধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতা-কর্মী সংবাদ সম্মেলন করে একযোগে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে সোনাতলা বাজার মোড়ে সদ্য গণঅধিকার পরিষদের সোনাতলা পৌর কার্যালয়ে সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতা-কর্মীদের পক্ষে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদ সোনাতলা পৌর শাখার সভাপতি ও বগুড়া জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ শওকত কবির।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদের সোনাতলা উপজেলা শাখার আহ্বায়ক শাহারুল ইসলাম লাজু প্রতিষ্ঠালগ্ন থেকেই অগণতান্ত্রিকভাবে গঠণতন্ত্র লঙ্ঘন করে এককভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। বারবার তার সাথে এ বিষয়ে কথা বললেও তিনি বিষয়টি আমলে না নিয়ে তার স্টাইলে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যা দলের অসংখ্য নেতা-কর্মীকে আহত করেছে। এই কারণে আমরা সোনাতলা পৌর শাখার ২৪ জন সদস্য, তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কসহ ৪০ জন সদস্য ও মধুপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক, সদস্যসচিবসহ ১৮ জন একযোগে পদত্যাগ করলাম। বগুড়া জেলা কমিটির নিকট পদত্যাগপত্রগুলো প্রেরণ করা হয়েছে।’ এ সময় পদত্যাগী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button