বগুড়ার খবর

সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়কের উপর হামলা, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার

সোনাতলা উপজেলার সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর সোনাতলা উপজেলা কমিটির সদস্য জিয়াউর রহমান মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় সোনাতলা থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে ১৫ জুন সোমবার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে কাবিলপুর নাপিতবাড়ি মসজিদের কাছে।
অভিযোগসূত্রে জানা যায়, সোমবার দুপুর ১ টা ৪০ মিনিটের দিকে কাবিলপুর নাপিতবাড়ি মসজিদে জোহরের নামাজ শেষে পাশে হৈচৈ শুনে এগিয়ে গিয়ে কারণ জানতে চান এবং হৈচৈ করতে নিষেধ করেন সোনাতলা সদর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ও সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ এর সোনাতলা উপজেলা কমিটির সদস্য জিয়াউর রহমান মোল্লা। গাজা ক্রয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে জানতে পেরে তিনি সংশ্লিষ্টদের ওই জায়গা থেকে সরে যাওয়ার অনুরোধ করলে সোনাতলা উপজেলার গড়চৈতন্যপুর গ্রামের মোঃ আনোয়ারুলের ছেলে মোঃ সাফাউল ইসলাম, মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ ইকবাল, মোঃ কামালের ছেলে মোঃ পাভেল মিয়া, মোঃ বিটুল মিয়ার ছেলে শুভ মিয়া, মোঃ মহিদুলের ছেলে জোহা ও রোস্তম আলীর ছেলে রকি মিয়াসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন জিয়াউর রহমান মোল্লার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে বাঁশের লাঠি ও গাছের ডাল নিয়ে তাঁর উপর আক্রমণ করে গুরুতর জখম করে। তারা তাঁর ভাতিজাকেও মারপিট করে। পরে তাঁদের হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button