বগুড়ার খবর

সোনাতলায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ক্ষতির উদ্দেশ্যে খড়ের গাদায় অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার

সোনাতলায় পূর্ব শত্রুতার জের ধরে শ্রী সঞ্জয় ঘোষ নামে ব্যক্তির ব্যাপক ক্ষতির উদ্দেশ্যে খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষ। ঘটনাটি গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে পাকুল্লা ঘোষপাড়া গ্রামে ঘটেছে। এ বিষয়ে শ্রী সঞ্জয় ঘোষ থানায় এজাহারের একটি কপি জমা দিয়েছেন। তিনি এজাহারে উল্লেখ করেন যে,পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার (৩১ জুলাই) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ব্যাপক ক্ষতিসাধনের উদ্দেশ্যে আমার বসতবাড়িতে গরুর খামার সংলগ্ন বাড়ির উঠানে দুটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করেছে প্রতিবেশি (বিবাদী) শ্রী নির্মল ঘোষের ছেলে সোহাগ ঘোষ (১৮),মৃত তরনী ঘোষের ছেলে নরেশ ঘোষ (৫৫) ও নির্মল ঘোষ (৪৮),নরেশ ঘোষের ছেলে রিপন ঘোষ ও মৃত তরনী ঘোষের ছেলে গোপেশ্বর ঘোষ (৬৬)-সহ আরো কয়েকজন। আগুন দাউদাউ করে জ্বলে ওঠায় স্থানীয়রা দেখতে পেয়ে সেখানে এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রন করে। এদিকে লোকজনের আসা টের পেয়ে সোহাগ ঘোষ ও নরেশ ঘোষসহ ঘটনায় জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। যেটুকু খড় পুড়ে গেছে এতে সঞ্জয় ঘোষের ক্ষতি হয়েছে। আরো উল্লেখ করা হয়েছে, বিবাদীরা জমিজমা ও অন্যান্য বিষয় নিয়ে শত্রুতা করে আসার মধ্য দিয়ে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে। ফলে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।এ ব্যাপারে সোহাগ ঘোষ,নরেশ ঘোষ নির্মাল ঘোষসহ ১২ জনের নাম উল্লেখ করে সঞ্জয় ঘোষ বাদী হয়ে শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে সোনাতলা থানায় এজাহার কপি জমা দেন। ডিউটি অফিসার এসআই মাসুদ এজাহার কপি পেয়েছেন বলে নিশ্চিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button