বগুড়ার খবর
সোনাতলায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

শনিবার দুপুরে সোনাতলায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের জন্য চোখের প্রাথমিক যতœ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশেনে উপজেলার শিক্ষক, ইমাম, সমাজকর্মী, এনজিওকর্মী ও সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশেনে বক্তব্য রাখেন সোনাতলা গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের ইনচার্জ ডা. ফাহিম, সমাজকর্মী রাশেদুজ্জামান রন, ও সোনাতলা গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের মার্কেটিং অফিসার রাশেদুজ্জামান সুমন।



