বগুড়ার খবর

সারিয়াকান্দিতে যমুনার ঘূর্ণাবর্তে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার স্যাংক ধসে গেছে

মাহমুদুল হাসান মুনজু ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি

সারিয়াকান্দিতে যমুনা নদীর প্রবলস্রোত ও ঘূর্ণাবর্তে হাসনাপাড়া স্পারের ৩০ মিটার স্যাংক( মাটির অংশ) নদীতে ধসে গেছে।
বৃহস্পতিবার ভােরে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নে হাসনাপাড়া স্পারে এঘটনা ঘটে।
পানি উন্নয়ন বাের্ড ( পাউবাে) সূত্রে জানাগেছে, গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে। হাসনাপাড়া (২ নং) স্পারের উজানে রিভার সাইডে চর জেগে উঠায় পানির গতিপথ কান্ট্রি সাইডে আঘাত হানছে । ফলে সেখানে ঘূর্ণাবর্তের সৃষ্টি হওয়ায় স্পারের স্যাংক( গােড়ালির মাটি)নদীতে ধসে যায় । এতে করে ওই এলাকায় বসবাসরত লােকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পানি উন্নয়ন বাের্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সােহেল রানা জানান, স্পারের উজানে চর জেগে উঠায় পানির গতিপথ পথ স্পারের দিকে ধাপিত হয় ফলে সেখানে ভাঙনের সৃষ্টি হয়। ভাঙন রােধে সেখানে বালুভর্তি জিওটেক্স বস্তা ফেলা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button