বগুড়ার খবর

সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলােচনাসভা অনুষ্ঠিত

মাহমুদুল হাসান মুনজু ,সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি

সারিয়াকান্দিতে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যােগে র‍্যালি ও আলােচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-১( সারিয়াকান্দি – সােনাতলা)আসনের সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুরশিদা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার( ভূমি) আতিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হােসেন পল্টন, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হােসেন সনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফণি, ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশান,যুবদলের
প্রচার সম্পাদক সাইফুল ইসলাম নিপুল, যুবদল নেতা আব্দুল মােমিন। সাবেক কাউন্সিলর সােহেল রানা প্রমূখ।
এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি জলাশয়ে প্রধান অতিথি মাছের পােনা অবমুক্ত করেন। পরে তিনি উপজেলা পরিষদের হলরুমে সফল মৎস্যজীবি ও উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট ও হুইল চেয়ার প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button