বগুড়ার খবর

সান্তাহারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের পোস্ট অফিস পাড়া মহল্লার রানিং রুম খেলার মাঠে সান্তাহার প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

১লা মে রোজ শুক্রবার রাত সাড়ে আট ঘটিকার সময় সান্তাহার যুব সমাজের উদ্যোগে রানিং রুম খেলার মাঠে সান্তাহার প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

সান্তাহার প্রিমিয়ার লীগ ক্রিকেট খেলার শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

অন্যান্যদের মধ্যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট ব্যাবসায়ী এহসান গুড্ডু, উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক এস এম জুয়েল রানা, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের আহবায়ক মাসুদ রানা, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, আহবায়ক কমিটির এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, যুবদল নেতা জানে আলী, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসেন।

এছাড়াও সান্তাহার প্রিমিয়ার ক্রিকেট লীগ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button