বগুড়ার খবর

সাঘাটার বেড়াগ্রামে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্যানা ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত

স্টাফ রিপোর্টার

সাঘাটার বেড়াগ্রাম মেডিকেল মোড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত প্যানা ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন- হলদিয়া ইউনিয়নের বেড়া গ্রামের মৃত সমছেলের ছেলে বেলাল সরকার (৩৫), আইয়ুব হোসেন সরকারের ছেলে আলতাফ সরকার, জনাব আলী সরকারের ছেলে জাহিদুল সরকার (৪০), মৃত আলাছ উদ্দীন সরকারের ছেলে আইয়ুব হোসেন (৬০)। এদের মধ্যে গুরুতর আহত মৃত সমছেলের ছেলে বেলাল সরকা কে প্রথমে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার্থে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছে হলদিয়া ইউনিযনের বেড়া গ্রামের মৃত আলাছ উদ্দীন সরকারের ছেলে ও হলদিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিয়ার রহমান টুকু।
হলদিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান টুকু জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির সাথে নিজের ছবি দিয়ে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি শুভেচ্ছা প্যানা স্থাপন করেন। তার ওপর ক্ষিপ্ত হয়ে হলদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে লাগানো এই প্যানাগুলো ছিড়ে বেড়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আশরাফুল ইসলাম আশরাফ, রাসেল সরকার, মোকছেদুল ইসলাম সরকারের ছেলে পারভেজ মিয়ার নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর একটি বাহিনী। এ ঘটনার প্রতিবাদ করলে তাদের সাথে শত্রুতার সৃষ্টি হয়। সেই জেরে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বেড়া গ্রামের মেডিকেল মোড়ে একটি চায়ের দোকানে দা-লাঠিসোটা দিয়ে হামলা চালায় তারা। এতে ৪ জন গুরুতর আহত হয়।
এ ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button