সারাদেশ

সাঘাটায় মাদক ও ইন্টারনেট আসক্তির বিরুদ্ধে ব্যাট-বলের লড়াই

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

মাদক, অপরাধ ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে গাইবান্ধার সাঘাটায় অনুষ্ঠিত হলো ‘হাপানিয়া প্রিমিয়ার লিগ (এইচপিএল) সিজন-১থ-এর বর্ণাঢ্য ফাইনাল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হাই-স্কোরিং এ ম্যাচে ২২ রানের জয় তুলে নিয়ে প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে ভগবানপুর থ্রী স্টার একাদশ।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে হাপানিয়া ইটভাটা মাঠে অনুষ্ঠিত ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ১৯১ রান সংগ্রহ করে ভগবানপুর থ্রী স্টার একাদশ। জয়ের জন্য ১৯২ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে গোবিন্দপুর রয়েল স্ট্রাইকার্স দারুণ লড়াই করলেও নির্ধারিত ওভারে ১৭০ রানেই থেমে যায়। ফলে ২২ রানের জয় নিয়ে শিরোপা উৎসবে মাতে ভগবানপুরের ক্রিকেটাররা।
খেলা ঘিরে হাপানিয়া ইটভাটা মাঠে সকাল থেকেই দর্শকদের ঢল নামে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে।
খেলা শেষে ৯নং কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম সরকার সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে শিকড় হাউজিং অ্যান্ড বিল্ডার্স ও বন্ধন হসপিটাল, বগুড়ার চেয়ারম্যান এবং প্রতীভা স্বাবলম্বী সংস্থার সভাপতি আলহাজ্ব শহীদুজ্জামান খন্দকার বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
তিনি বলেন, “মাদক ও ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী তরুণরাই পারে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে। এমন আয়োজন নিয়মিত হলে যুবসমাজ আরও ইতিবাচক কর্মকা-ে সম্পৃক্ত হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ জাহিদুল ইসলাম ম-ল, মশিরুল ইসলাম কাদের, প্রতীক ওমর, ফিরোজ কবির, মো. সিরাজুল ইসলাম এবং মো. আরিফুল ইসলাম।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আরিফ মিয়া। খেলা পরিচালনা করেন বগুড়া থেকে আগত আম্পায়ার রুবেল ও আলী আব্বাস।
আয়োজক হাপানিয়া আদর্শ ছাত্রবন্ধু স্পোর্টিং ক্লাব জানায়, তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, খেলাধুলার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় থেকেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button