বগুড়ার খবর

জাতির ক্রান্তিকালে বারবার বিএনপি আলোর দিশারী হয়ে দেখা দেয় — বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলা পরিসদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, ‘জাতির ক্রান্তিকালে বারবার বিএনপি আলোর দিশারী হয়ে দেখা দেয়। বিএনপি মানেই গণমানুষের কল্যাণ, বিএনপি মানেই একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্র। বিএনপি ক্ষমতায় আসলেই এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। বৃহস্পতিবার বিকেলে সোনাতলায় শহীদ সৈকত চত্বরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনাতলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা, আহসান হাবীব মোহন, মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আহসান হাবীব রতন, সহ-সভাপতি জহুরুল ইসলাম মন্ডল শেফা, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম হাদী, রুহুল আমিন রঞ্জু, বিএনপি নেতা জেড এম কামাল, উপজেলা জাসাস সভাপতি উজ্জল হোসেন খোকন। এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোনারুল ইসলাম বিটু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, যুবদল নেতা সাগর আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মানজুদুর রহমান লানজু, কৃষকদল নেতা সোহরাব হোসেন উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা মোনারুল ইসলাম, রনিসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশাল র‌্যালী পৌর সদর প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button