সারাদেশ

গাইবান্ধা জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির নির্বাচনে সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক রোমেল

জয়নুল আবেদীন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন (বাপা) গাইবান্ধা জেলা শাখার প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার গাইবান্ধা শহরের ঘাঘট পার্ক অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৭১ জন ভোটারের মধ্যে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে সভাপতি পদে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দেওয়ান এমদাদুল হক। তিনি সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রোমেল আজাদ। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ইউনিয়ন পরিষদ প্রশাসনের সেবার মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সমিতির সদস্যরা আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।ন একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে সমিতির সদস্যরা আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button