বগুড়ার খবর

আলোর প্রদীপের উদ্যোগে সোনাতলায় শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার

সোনাতলায় আলোর প্রদীপ সামাজিক সংগঠনের উদ্যোগে শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সোনাতলা উপজেলার দড়িহাঁসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জামিল আখতার বীনু পুষ্টি প্রকল্প’র আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণকৃত খাবারের মধ্যে ছিল সিদ্ধ ডিম, বিস্কুট, কলা ও দেশীয় ফল।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন দড়িহাঁসরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা মিলন, আলোর প্রদীপ যুব সংগঠনের চেয়ারম্যান এম এম মেহেরুল, প্রতিষ্ঠাতা সদস্য মামুনুর রশিদ, সাবেক কোষাধ্যক্ষ মেহেদী হাসান, সদস্য রিয়াদ মাহমুদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে তাদের নিয়মিত উপস্থিতি বাড়ানোর লক্ষ্যেই পুষ্টিকর খাবার বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button