বগুড়ার খবর
সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে নবান্ন উৎসব উদযাপিত

স্টাফ রিপোর্টার

বগুড়ার সোনাতলায় নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে শনিবার (২১ নভেস্বর) দিনব্যাপী নবান্নের এই উৎসব অনুষ্ঠিত হয়। সোনাতলা পৌর সদরের রংধনু শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত নবান্ন উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন, নবান্নের পিঠাপুলিসহ নতুন চালের নব অন্ন গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোনাতলা নাগরিক কমিটির সভাপতি্মণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন মজনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ খানের সঞ্চালনায় নবান্নের আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাতলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক। বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবীব নয়ন ও সাবিরুল ইসলাম। বৈরি আবহাওয়া থাকা সত্বেও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।



