সারাদেশ
সাঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জয়নুল আবেদীন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে একটি র্যালি বের করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের সঞ্চালনায় বক্তব্য দেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মইন প্রধান লাবু, আলাউদ্দিন মন্ডল, জসিউল করিম পলাশ, আহম্মেদ কবির শাহীন, আইয়ুব আলী, নিজামউদ্দীন, মাজেদ মন্ডল রাঙ্গা, শহিদুল ইসলাম বাদল, আনিছুর রহমান, ইখতিয়ার আহমেদ সুজন, জাহাঙ্গীর কবির জুয়েল, শামীম হোসেন মন্ডল, সাইফুল ইসলাম সাহিদ ইকবাল, সোহেল রানা প্রমূখ।



