সারাদেশ

পাঞ্জেরী একাডেমিতে ২৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতনগরে অবস্থিত, ঐতিহ্যবাহী “পাঞ্জেরী একাডেমি”তে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক গোলাম রব্বানী রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল ওয়ারেছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সাহা, উদয়ন মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান সরকার, সাবেক রেলওয়ে কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম সরকার, সাবেক বারোকনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলহাজ আবদুল গফুর, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আলহাজ দৌলত জামান বাচ্চু আকন্দ, সাবেক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী জবন্না আকন্দ, বাজিতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ এবং আন-নূর সায়েন্টিফিক মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা শামীম হোসাইন। মোঃ ঝিলাম মন্ডল, মোঃ সোনামিয়া। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় পবিত্র কোরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান ও ইংরেজি বক্তব্য উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীর হাতে কুরআন তুলে দেওয়া হয় এবং বৃত্তিপ্রাপ্ত ২৭ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০১১ সাল থেকে পাঞ্জেরী একাডেমি উত্তরাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। গ্রামীণ পরিবেশে প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠানটির শিক্ষা দর্শন, পরিকল্পনা, কর্মপদ্ধতি এবং শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতা প্রশংসনীয়। সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তুলছে।

তাঁরা আরও বলেন, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করেছে। একাডেমিক ফলাফল ও বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের সাফল্যও আশাব্যঞ্জক। বক্তারা পাঞ্জেরী একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button