বগুড়ার খবর

সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি নির্বাচিত হলেন মাসুদুর রহমান মাসুদ

স্টাফ রিপোর্টার

সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাতলা উপজেলা সমবায় দলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ। ১৮ অক্টোবর, রবিবার দুপুরে সোনাতলা বি আর ডিবি মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ত্রিবার্ষিক কমিটি ঘোষণা করেন সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সদস্য ও জেলা সমবায় কার্যালয়, বগুড়ার পরিদর্শক মোঃ ছারোয়ার কবির প্রাং, সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সদস্য ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহেদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক খায়রুল এবাদ, সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর বিদায়ী সভাপতি সোবহান সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বিপ্লব, পৌর সমবায় দলের সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সমবায় দল নেতা ইমরান হোসেন ইমু, কৃষক দল নেতা গোলাম রব্বানী নানা ভাই।
পরে সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মাসুদুর রহমান মাসুদ সোনাতলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডকে আরও গতিশীল ও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button