বগুড়ার খবর

সাঘাটায় নবাগত ওসির সঙ্গে বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার সৌজন্য সাক্ষাৎ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্থানীয় সামাজিক সংগঠন ‘বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থা’র নেতৃবৃন্দ। সম্প্রতি থানা কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতকালে নবাগত ওসিকে সংবর্ধনা জানানো হয় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয়।

সাঘাটা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা সংস্থার নেতৃবৃন্দের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাঘাটার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমার প্রধান লক্ষ্য। মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখবে। উক্ত সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বারকোনা প্রতিভা স্বাবলম্বী সংস্থার সাধারণ সম্পাদক ও কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সিরাজুল ইসলাম, মোনারুল ইসলাম, আশিকুর রহমান ও শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button