সারাদেশ

সাঘাটা বাজারের সেড ঘরে অবৈধ দোকান অপসারণের নির্দেশ

জয়নুল আবেদীন, সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা বাজারের সেড ঘরের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা না থাকায় দুই দোকানিকে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেড ঘরের ভেতরে অবৈধভাবে স্থাপিত দোকানগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত এসব স্থাপনা অপসারণের নির্দেশনা দেওয়া হয়। বাজারের শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় বাজারের দুটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় পৃথক দুটি মামলায় দুই দোকানিকে মোট ২ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বাজারে নিয়মিত তদারকি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button